রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে কর্মহীন শ্রমিকদের পাশে শ্রমিকলীগ-শ্রমিক ইউনিয়ন

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে করোনার প্রার্দুভাবে কর্মহীন হওয়া শ্রমিকদের পাশে দাঁড়ালেন  জাতীয় শ্রমিকলীগ ও  সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

বুধবার সামাজিক নিরাপত্তা মেনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে কর্নেল মালেক টাওয়ার প্রাঙ্গনে দুই শতাধিক  পরিবহন  শ্রমিকের  হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

জেলা শ্রমিকলীগ ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কর্মহীন  পরিবহন শ্রমিকদের চাল, ডাল, আটা, সাবান, আলু, পিয়াস ও লবন দেওয়া হয়েছে। এই কর্মসূচি বুধবার শুরু করা হলেও কিছুদিন পর পর এই কর্মসূচি অব্যাহত রাখা হবে।  

খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল, সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মোঃ  হানিফ আলী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম প্রমূখ।

জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জলিল বলেন, প্রায় এক মাস ধরে করোনা পরিস্থিতির কারণে পরিবহন সেক্টর বন্ধ থাকায় শ্রমিকরা  কর্মহীন হয়ে পড়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com