শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

সিরাজগঞ্জে টিসিবির ১৮০ লিটার সয়াবিন তেলসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ২৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে অভিযান চালিয়ে টিসিবির ১৮০ লিটার সয়াবিন তেল উদ্ধারসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-নাটুয়ারপাড়া চরের নুরুল ইসলাম (৫০) (নুরু মহাজন), একই গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে নুরুল ইসলাম (৫৫) এবং  নিশ্চিন্তপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে আবু হানিফ (৩০)।

নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র মালি জানান, নাটুয়াপাড়া বাজারের কয়েকটি মুদি দোকানে টিসিবির সয়াবিন তেল বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে বুধবার বিকালে অভিযান চালায় পুলিশ।

দুটি দোকান থেকে পাঁচ লিটারের ২৬টি ও দুই লিটারের ২৫টি বোতলসহ মোট ১৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। টিসিবির সিল দেওয়া এসব তেল নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিক্রির জন্য নির্ধারিত।

পরিদর্শক গৌতম বলেন, আটক দোকানিরা দাবি করেছেন এই তেল তারা জামালপুরের সরিষাবাড়ি বাজার থেকে কিনেছেন। তবে তারা তেলের ডিলারের নাম বলতে পারেননি।  এ ঘটনায় মামলা হয়েছে।

এদিকে চলমান মহামারী করোনা প্রভাবে বাজার মূল্য স্থিতিশীল রাখতে টিসিবির পণ্য স্বল্প মূল্যে বিক্রির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনগণকে সঠিক সেবা প্রদানের লক্ষ্যে দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com