বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৫০৩ জন । এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৪,৬৮৯ জন।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্য সমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩,৬৮৬ টি এবং কোভিড-১৯ এ সংক্রমন শনাক্ত হয়েছে ৫০৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা গতকালের চেয়ে ৭.৯ শতাংশ বেশি। এ পর্যন্ত মোট ৩৯,৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪ জন। এই চারজনই পুরুষ যাদের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং সবাই ঢাকার। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ১৩১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১২ জন।