রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জ পৌর মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভার পক্ষ থেকে অসচ্ছল ও কর্মহীন পরিবারের মাঝে  খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের  সহযোগিতায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে তালিকা অনুযায়ী দুস্থ্, অসহায়, কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ দুইশত টাকা তুলে দিচ্ছেন।

শনিবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের বেউথা এলাকায় খাদ্যসহায়তা বিতরণকালে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুভাস চন্দ্র সরকার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাশেম আলী ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৌমিত্র সরকার মনা।

পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে মানুষকে ঘরে রাখতে জেলায় লকডাউন চলছে। এতে অস্বচ্ছল কর্মহীন, অসহায় মানুষ ঘরের মধ্যে মানবেতর জীবন যাপন করছে। এসব মানুষদের ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রীর উপহার দেয়া হচ্ছে।

পৌর এলাকার নয়টি ওয়ার্ডেই তালিকা অনুযায়ী পৌছে দেওয়া হচ্ছে। এই পর্যন্ত প্রায় চার হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই খাদ্য বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com