বাংলা হেডলাইনস: এক মাস সাধারণ ছুটির পর কোভিড-১৯ মোকাবেলায় জরুরী সেবা প্রদানে ১৭ টি মন্ত্রণালয় সীমিত পরিসরে আবার খুলেছে।
সরকারের ঘোষিত বর্ধিত সাধারণ ছুটি চলাকালীন ঢাকাসহ সকল বিভাগ এবং জেলা ও উপজেলা পর্যায়ে ১৭টি মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীনস্থ দপ্তরসমূহ সীমিত পরিসরে খুলেছে আজ রোববার।
এগুলো হলো- প্রধানমন্ত্রীর কার্যালয়; মন্ত্রিপরিষদ বিভাগ; কৃষি মন্ত্রণালয়; বাণিজ্য মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়; জনপ্রশাসন মন্ত্রণালয়; স্বাস্থ্য সেবা বিভাগ; স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ; জননিরাপত্তা বিভাগ; সুরক্ষা সেবা বিভাগ; তথ্য মন্ত্রণালয়; স্থানীয় সরকার বিভাগ; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; নৌপরিবহন মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয়; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী মন্ত্রণালয়।
দেশব্যাপী কোভিড-১৯ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার ২৬ এপ্রিল হতে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করেছে।