শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

মির্জাপুরে টিসিবি’র পণ্যসহ আটক ডিলার কারাগারে

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: আজ রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় তিন টন হিসাব বহির্ভূত অবিক্রিত চাল ও বিপুল পরিমাণ টিসিবি’র পণ্যসহ র‍্যাবের হাতে আটক ডিলার আবুল বাসারকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আটকৃত ডিলার আবুল বাসারকে এক লাখ টাকা জরিমানা ও তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ও র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর নাঈমের নেতৃত্বে উপজেলার পাকুল্যা বাজারে ডিলারে গুদামের পেছনে অপর একটি গুদাম থেকে মালামালসহ তাকে আটক করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ যুবায়ের হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুল ইসলাম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাব্বির আহমেদ।

‌র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন মির্জাপুর উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও টাঙ্গাইল সদরের টিসিবির ডিলার আবুল বাসার খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল ও টিসিবির পণ্য সাধারণ মানুষের কাছে বিক্রি না করেও বিক্রি দেখিয়ে গোদামে স্টক করে রেখেছে।

পরে সন্ধায় অভিযান চালিয়ে পাকুল্যা বাজারে তার গোদামের পেছনে অপর একটি গোদাম থেকে ২ হাজার ৬৩০ কেজি অবিক্রিত চাল ও টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়।

এ অপরাধে তাৎক্ষণিক তাকে এক লাখ টাকা জরিমানা ও তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।

এছাড়া মির্জাপুর থানার পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মির্জাপুর থানায় নিয়মিত মামলার দায়ের করেছে বলে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com