মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

তথ্য লুকানোর কোন সুযোগ নেই।। ওবায়দুল কাদের

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩১৮ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: বর্তমান বিশ্বে তথ্য লুকানোর কোন সুযোগও নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার দুপুরে ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এই মন্তব্য করে  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের জবাব দেন।

গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এক প্রেস ব্রিফিঙে অভিযোগ করেন করোনা বিষয়ে সরকার সত্য গোপন করছে।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোন বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকানোর কোন সুযোগও নেই ‘।

তিনি বলেন ‘সরকার করোনা সংকট মোকাবেলায় জনগণকে সাথে নিয়ে দিনদিন অধিকতর সক্ষমতা অর্জন করছে। এটা আপনাদের মনোকষ্টের কারণ।’

সেতুমন্ত্রী বলেন আমরা এখনও আহ্বান জানাই এই দুর্যোগে মোকাবেলায় ইতিবাচক ভূমিকা নিয়ে আসুন গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করি। আপনারা করোনা নিয়েও পুরনো নালিশের রাজনীতি শুরু করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com