রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে দু:স্থদের খাদ্য সহায়তা দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৪২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংকটাপন্ন দু:স্থ পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা দিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।

রোরবার সকালে তার নিজ এলাকা মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের ৩’শ কর্মহীন দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

কর্মহীন এসব দু:স্থ ব্যক্তির হাতে এই খাদ্য সহায়তা তুলে দেন মানিকগঞ্জ জেলা আনসার কমানড্যান্ট শুভ্র চৌধুরী, সহকারী কমান্ডার এস এম রায়হান হেলাল এবং তাঁর পরিবারের সদস্য কাজী সাখাওয়াত।

এছাড়া, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে মানিকগঞ্জ সদর উপজেলার ৩ শত গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতি ব্যক্তিকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল ও পেঁয়াজ, ১ লিটার তেল, ১টি করে সাবান ও মাস্ক দেয়া হয়।

প্রতি উপজেলায় ৩ শত করে জেলার মোট ২ হাজার ১শত গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান জেলা আনসার কামনড্যান্ট শুভ্র চৌধুরী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com