শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সকাল থেকে দুপুর পর্যন্ত ভূঞাপুরে সড়ক অবরোধ করেছে বাস শ্রমিকরা

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছে বাস শ্রমিকরা। রোববার  সকাল থেকে দুপুর পর্যন্ত ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় রশি টানিয়ে তারা এ অবরোধ করে।

এ অবরোধের কারণে ছোট ছোট কোনো পরিবহন চলাচল করতে পারেনি। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

শ্রমিকরা জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বাস চলাচল বন্ধ। এতে তারা বেকার হয়ে পড়েছেন। অন্যদিকে বাস চলাচল বন্ধ থাকার ফলে প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিক্সা প্রতিদিন যাত্রী বোঝাই করে চলাচল করছে।

বাস চালক কবির মিয়া জানান, সরকারিভাবে এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি তিনি। তবে স্থানীয় সংসদ সদস্য একটি প্যাকেটে দিয়েছিলেন। যার মধ্যে চাল, ডাল ও আলু ছিল। তাও শেষ হয়ে গেছে দুদিনেই। দীর্ঘদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছে বলে জানান তিনি।

বাস শ্রমিক আব্দুল্লা মিয়া জানান, সব যানবাহন চলছে। শুধু মাত্র বাস চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এতে করে পরিবার পরিজন নিয়ে আমাদের না খেয়ে মরতে বসেছি।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম জানান, পুলিশ যাওয়ার পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়। তাদেরকে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com