বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় আরও ৩ জনের মৃত্যু।। শনাক্ত ৫৪৯ জন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরও ৩ জন। তিন জনের প্রত্যেকের বয়স ষাটোর্ধ্ব এবং তিনজনই ঢাকার ভিতরে। এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৫৫ জন।  

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি বলেন গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪,৩৩২ টি যার মধ্যে ৫৪৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা গত দিনের চেয়ে ১৩.৬৪ শতাংশ বেশি। এ পর্যন্ত করোনায় আক্রান্ত মোট ব্যক্তি শনাক্ত হয়েছে ৬,৪৬২ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন এবং এ পর্যন্ত  মোট ১৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে অনেকে সুস্থ হচ্ছেন কিন্তু আমরা এখানে দেখাতে পারছি না।

তিন জানান গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে মিলে আছে ২৩৯৩ জন। এই পর্যন্ত ১,৮১৭৯২ জন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com