শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

শাহজাদপুরে ৮ মাসের শিশুকে গলাকেটে হত্যা করেছে মা

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জোতপাড়া গ্রামে মঙ্গলবার রাতে দাম্পত্য কলহের জের ধরে মাহমুদুল্লাহ নামে ৮ মাসের এক শিশুকে গলাকেটে হত্যা করেছে মা মুক্তা পারভীন।

এ ঘটনায় শিশুটির মা মুক্তা পারভীনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, আড়াই বছর আগে আব্দুল্লাহর সঙ্গে মুক্তা পারভীনের বিয়ে হয়। বিয়ের বছরখানেক পর থেকেই উভয়ের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হওয়ার একপর্যায়ে মুক্তা পারভীন গর্ভবতী থাকা অবস্থায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়।

এরপর শিশুটির জন্ম হলে স্থানীয় মাতব্বরদের সহায়তায় আবারও তাদের বিয়ে পড়ায় স্বজনেরা। এর কিছুদিন পর আবারও উভয়ের মধ্যে দ্বন্দ্ব-কলহের সৃষ্টি হয়।

এরই জের ধরে মঙ্গলবার রাতে শিশু সন্তানটিকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় মা মুক্তা। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ সময় শিশুটির মা মুক্তা পারভীন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা না গেলেও বুধবার ভোরে পৌর শহরের থানাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com