বাংলা হেডলাইনস: বৈশ্বিক মহামারী কোভিড -১৯ এর প্রেক্ষিতে লকডাউন অবস্থায় কৃষকের উৎপাদিত পণ্য, শাক-সবজি , খাদ্য ও পচনশীল সামগ্রী পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং খুলনা-ঢাকা-খুলনা রুটে তিন জোড়া বিশেষ পার্সেল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে, যা আগামীকাল ১ মে থেকে কার্যকর হবে।
চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চট্টগ্রাম থেকে ছাড়বে প্রতিদিন সকাল ১০টায় ঢাকায় পৌঁছাবে রাত ২০ টা ৩০ মিনিটে । ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ছাড়বে প্রতিদিন সন্ধ্যা ১৯ টায় এবং ঢাকায় পৌঁছাবে রাত ৩টা ১৫ মিনিটে ।
খুলনা-ঢাকা-খুলনা রুটে খুলনা থেকে ছাড়বে বিকাল ১৬টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে রাত ৩টা ৩৮ মিনিটে। এটি সপ্তাহের শুক্র, রবি ও মঙ্গলবার চলাচল করবে। অন্য দুটি রুটের ট্রেন সপ্তাহের ৭ দিনই চলাচল করবে, পিআইডি’র এক প্রেস রিলিজে জানানো হয়।