শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

শাহজাদপুরে পৌর নির্বাচনের জেরে দু’গ্রুপের সংঘর্ষ এক ব্যক্তি নিহত

  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ২৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর কাউন্সিলর নির্বাচন নিয়ে লকডাউন ভেঙ্গে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আজগর আলী প্রামানিক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার পারকোলা গ্রামের বাসিন্দা। এতে উভয়গ্রুপের কমপক্ষে ১৭ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে ৯ জনকে শাহজাদপুর ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এ প্রতিবেদককে জানান, সম্প্রতি শাহজাদপুর পৌরসভা নির্বাচনে জয় পরাজয় নিয়ে পৌর কাউন্সিলর বেলাল হোসেন ও সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযুষ গ্রুপের মধ্যে দ্বন্ধ চলে আসছে। এরই জের ধরে মাঝে মধ্যে ওই ২ গ্রুপের মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয়।

এরই জেরে শুক্রবার সকালে বেলাল গ্রুপের লোকজন পীযুষ গ্রুপের লোকজনের উপরে হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৯ জন আহত হয়।

এ হামলার প্রতিশোধ নিতে রোববার ভোর রাতে পীযুষ গংরা এলাকায় মাইকিং করে লোক জমায়েত করে এবং কাউন্সিলর বেলাল গংদের উপরে হামলা চালায়। এসময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে বেলাল গ্রুপের আজগর আলী প্রামানিক ঘটনাস্থলেই নিহত হন।

তার লাশ উদ্ধার করে দুপুরে ওই হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ৫ জনকে আটক করা হয়। সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com