রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

সারিয়াকান্দিতে নিম্নাঞ্চল প্লাবিত

  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৪৮৫ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধিতে উপজেলার হাটশেরপুর, নারচী, সারিয়াকান্দি সদর, হাটফুলবাড়ী, ভেলাবাড়ী, কতুবপুর ইউনিয়ন ও পৌর এলাকার নদী তীরবর্তী  নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, সারিয়াকান্দিতে যমুনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে আসা ঢলের পানিতে সারিয়াকান্দিতে যমুনার নদীর পূর্বাঞ্চল সব সময় প্লাবিত হয়ে থাকে। ওই অঞ্চলের নিম্নাঞ্চলের ফসলে কিছু ক্ষতি হয়ে থাকে। তবে এই পানি দ্রুত নেমে যাবে। সারিয়াকান্দি উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। উপজেলার চরাঞ্চলের অনেক কৃষক এখন শীতকালীন সবজি চাষ করেছেন। নদীর পানিতে সেগুলোর কিছু ক্ষতি হয়েছে। বাঙালি

নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী এলাকার রোপা আমন, মাসকলাই, শাকসবজি পানিতে তলিয়ে যাচ্ছে। ইতিমধ্যে নিচু এলাকার ৯০ হেক্টর জমির রোপা আমন ও ১৫ হেক্টর মাসকালাইয়ের জমিতে পানি ঢুকেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com