বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লার বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক মারুফ সরকারের নানা জিন্নাহ তালুকদার আর নেই। শুক্রবার বাদ জুম্মা রহমতগঞ্জ কবরস্থানে নামাজে জানায়া শেষে তার দাফন সম্পন্ন করা হয়।তাঁর জানাযা নামাজে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বহু ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিনি বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি—-রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৪) বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও নাতি নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।