বাংলা হেডলাইনস: করোনা মোকাবেলায় সরকার ‘চুরি ছাড়া আর কিছুই করেনি’ এবং ‘চুরিই’ করছে তারা এখন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার বিএনপি মহাসচিব রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিঙে এই মন্তব্য করেন।
তিনি বলেন সরকারের উচিৎ ছিল পরামর্শ গ্রহণের জন্য একটা সর্বদলীয় উদ্যোগ নেওয়া কিন্তু সে উদ্যোগ তারা নেয়নি। ভাইরাল ডিজিজের উপর যারা লেখাপড়া করেছে, কাজ করেছে তাদেরকে সম্পৃক্ত করেনি।
ফখরুল বলেন করোনা পরিস্থিতিতে দেশের স্বনামধন্য অর্থনীতিবিদদের পরামর্শ নিতে পারতো সেটাও তারা (সরকার)করেনি।