বাংলা হেডলাইনস খুলনা: খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
তিনি হলেন সাতক্ষীরার দেবহাটা এলাকার রেজাউল করিম গাজী।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, আজ খুলনার ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শুধুমাত্র খুলনা জেলার নমুনা ছিল ৮৪ টি। একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় মোট ১৬৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো।