মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

গাজীপুরে শ্রমিক অসন্তোষ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : পোশাক কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সকালে জেলার কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় দেইয়্যু ফ্যাশন লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা ।

শ্রমিকদের অভিযোগ, গত ১৬ এপ্রিল শ্রমিকদের মার্চ মাসের বেতন দেওয়ার পর ৬ মে পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই দিন কিছু শ্রমিককে জোর পূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ। বাকিদের স্বাক্ষর নিতে না পারলেও পরে চার শতাধিক শ্রমিককে মোবাইল ফোনে জানানো হয় তাদের চাকরিচুত্য করা হয়েছে।

কিন্তু কর্মকর্তাদের ওই মোবাইল ফোন উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে কারখানার সামনে শ্রমিকরা জড়ো হয়। ছাঁটাইকৃত শ্রমিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।

এর পরই শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ করতে থাকে।

শিল্প পুলিশ গাজীপুর-২ এর ইন্সপেক্টর রেজাউল করিম রেজা জানান, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই মুহূর্তে কারখানার শ্রমিক ছাঁটাই করা চলবে না, বলেও কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com