বাংলা হেডলাইনস: করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ভূমিকা পালন করায় প্রণোদনা হিসেবে বাংলাদেশের ৪ হাজার ৫৬৯ টি ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রামপুলিশের জন্য সর্বমোট ৬ কোটি টাকা বিশেষ অনুদান দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বাংলাদেশের ৪৬ হাজার গ্রামপুলিশ (দফাদার ও মহল্লাদার)- প্রত্যেকে ১ হাজার ৩০০ টাকা করে এই প্রণোদনা পাবে।
আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ হতে প্রত্যেক জেলার জন্য মঞ্জুরীকৃত অর্থ উঠানোর ক্ষমতায়নপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণের নিকট প্রেরণ করা হয়েছে, তথ্য আধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়।
জেলা প্রশাসকগণ তাদের অনুকূলে বরাদ্দকৃত অর্থ ট্রেজারি হতে উত্তোলন করে প্রত্যেক গ্রামপুলিশকে সরাসরি প্রদান করবেন।