শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভারতীয় হাইকমিশনার সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারিবাড়ি পরিদর্শন

  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি –  সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়ারপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি তদারকির কাছারিবাড়ি পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার  রীভা গাঙ্গুলি  দাশ। আজ শনিবার দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে তিনি এই পরিদর্শন করেন।

কাছারিবাড়ি পরিদর্শন শেষে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি  দাশ। তিনি বলেন, আমি বিশ্বের বিভিন্ন দেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান ঘুরে দেখেছি। এরমধ্যে সিরাজগঞ্জের কাছারিবাড়ি আমার কাছে বেশি ভাল লেগেছে। কবি এখানকার মানুষের কাছে

কতটা আপন তা এই মিলনায়তনে দর্শকদের উপস্থিতি দেখেই বোঝা যায়। কবিরএ স্মৃতি জড়িত স্থানটিকে ভারত-বাংলাদেশের পর্যটন স্থান হিসেবে উন্নয়ন করা যেতে পারে বলে রীভা উল্লেখ করেন।

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, সংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব ড.আবু হেনা মোস্তফা কামাল, স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.প্রফেসর বিশ্বজিৎ ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com