প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ
পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্কে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৪তম
বার্ষিক অধিবেশনে ভাষণ
দেওয়ার কথা।
আট দিনের সরকারি সফরকালে শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের
সঙ্গে বৈঠক করবেন।
ইত্তেহাদ এয়ালাইন্সের একটি বিমান প্রধানমন্ত্রী এবং তাঁর
সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় রবিবার বিকেল সোয়া ৪টার দিকে জন এফ কেনেডি আন্তর্জাতিক
বিমানবন্দরে অবতরণ করে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিন
এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান।
পরে, একটি সুশোভিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে
লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই
অবস্থা করবেন।
হোটেলে পৌঁছলে নিউইয়র্কের স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ
প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।