সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ

প্রধানমন্ত্রী নিউইয়র্কে, ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন

  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬১০ দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্কে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার কথা।  আট দিনের সরকারি সফরকালে শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন।
ইত্তেহাদ এয়ালাইন্সের একটি বিমান প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় রবিবার বিকেল সোয়া ৪টার দিকে  জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিন এবং  জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান।
পরে, একটি সুশোভিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থা করবেন।
হোটেলে পৌঁছলে নিউইয়র্কের স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com