বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে নারী গণধর্ষণের মামলা

  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ খুলনার জিআরপি থানার সাসপেন্ডকৃত ওসি উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে এক নারীকে গণধর্ষণের মামলা করা হয়েছে। ভুক্তভোগী নারী বাদি হয়ে সোমবার  দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি দায়ের করেন।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ মোমিনুল ইসলাম জানান, আদালত বাদির আরজি মামলা হিসেবে গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২ আগস্ট যশোর থেকে ট্রেনে খুলনায় আসার পথে রেলওয়ে পুলিশের সদস্যরা তাকে আটক করে। এরপর রাতে থানার ওসি উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্য থানার মধ্যে তাকে ধর্ষণ ও মারধর করে। পরদিন ৩ আগস্ট তাকে ৫ বোতল ফেন্সিডিলসহ একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এর আগে আদালতে ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে গত ৭ আগস্ট  খুলনা  জিআরপি থানার ওসি উছমান গণি পাঠান ও এএসআই নাজমুল হককে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়। মাদক মামলায় গত ২৮ আগস্ট ওই নারী জামিনে মুক্ত হন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com