রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

সিংগাইরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৪৯ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ওয়াইজ নগর গ্রামে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা মামলায় ৪জনের মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত।

মঙ্গলবার  দুপুর  দুটার দিকে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আলী হোসাইন দন্ডপ্রাপ্ত ১জনের উপস্থিতিতে এই রায ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলো- এনামুল, রমজান, হাকিম এবং ফায়জুল। তাদের সকলের বাড়ি ওয়াইজনগর গ্রামে। তাদের সকলের বয়স ৩০ থেকে ৩২ এর মধ্যে। রায় প্রদানের সময় আসামী   হাকিম আদালতে উপস্থিত ছিলেন। 

মামলা সুত্রে জানা যায়, ২০০৮ সালের ১৬ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের চান মিয়ার মেয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রী রোমানা আক্তার ব্র্যাক স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তার বান্ধবীরা স্কুলে তার বই খাতা দেখতে পায়। কিন্তু রোমানাকে না পেয়ে তারা রোমানার বাড়িতে জানায়। স্কুল থেকে ২০০ গজ দুরে নুরুল হক মাষ্টারের পাট ক্ষেত থেকে সকাল সাড়ে ৯টার রোমানার লাশ উদ্ধার করা হয়। 

এই ঘটনায় ছাত্রীর চাচা কদম আলী ওই দিনই সিঙ্গাইর থানায় একটি অভিযোগ দায়ের করে। 

তদন্তের পর, পুলিশের পক্ষ থেকে ৭জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে।

আদালতে  ১৫ জন স্বাক্ষী গ্রহণ শেষে, আদালতের বিচারক আসামী ৭ জনের মধ্যে ৪জনকে মৃত্যুদন্ড এবং ৩জনকে খালাশের রায় প্রদান করেন।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com