বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী আব্দুর রউফ (৩৫) মারা গেছেন।মঙ্গলবার ভোর চারটায় তার মৃত্যু হয়।হাসপাতালে চিকিৎসক ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু রোগী আব্দুর রউফ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলচিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রাধানগর গ্রামে।
খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, খুলনায় এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত ১৫ জন রোগীর মৃত্যু হয়েছে ।