বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

হারানো শিশুকে মায়ের কোলে তুলে দিল পুলিশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ হারানোর ৪ দিন পর রনি (৬) নামে শিশুকে মা শাহনাজের কোলে তুলে দিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার পুলিশ। আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার দুপুরে থানায় ওই শিশুকে মায়ের কোলে তুলে দেয়া হয়। এ সময় তার মা ও বাবা হাফেজ আমিরুল খুশিতে কান্নায় ভেঙ্গে পড়েন। সিরাজগঞ্জ সদর থানার এসআই রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার সন্ধা

রাতে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় রনি নামে এক শিশু কান্নাকাটি অবস্থায় হাটাহাটি করে এবং স্টেশনেই রাতে থাকে। শনিবার সকালে স্থানীয় দোকান মালিকরা ওই শিশুকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন।

তাকে ঠিকানা জিজ্ঞাসা করলে ওই বাবা মায়ের নাম ও বাড়ি গাজীপুর। এছাড়া আর কিছু বলতে পারে না। ওই শিশুকে থানা হেফাজতে রেখে গাজীপুরের টুঙ্গী থানা পুলিশের সহায়তায় ৪ দিন পর তার মা শাহনাজ আক্তার মুঠোফোনে সিরাজগঞ্জ সদর থানায় যোগাযোগ করেন এবং মঙ্গলবার দুপুরের দিকে তিনি তার স্বামী সিরাজগঞ্জ থানায় আসেন। তারা জানায়, শুক্রবার সকালে তিস্তারগেট, স্টেশন রোড গাজীপুর মহানগড়

এলাকা থেকে রনি নিখোঁজ হয়। শিশুটি হস্তান্তরের সময় ওসি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, এসআই আবু জাফর, তরিকুল ইসলাম, আলী জাহান, মেহেদী হাসান, সৌরভ প্রমূখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com