বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দাবি করেন যে ভারতের সাথে ‘অবৈধ আওয়ামী সরকারের দেশবিরোধী’ চুক্তির প্রতিবাদ করায় বুয়েটের
মেধাবী ছাত্র আবরার ফাহাদকে সশস্ত্র সন্ত্রাসীরা নৃশংস ও পৈশাচিক কায়দায় হত্যা করেছে।
বিএনপির মহাসচিব এক বিবৃতিতে এই মন্তব্য করে এই হত্যাকাণ্ডের ঘটনায়
তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।
বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার
ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসাথে তাকে
পৈশাচিক কায়দায়
বিএনপি সহ-দফতর সম্পাদক মুনির হোসেন
স্বাক্ষরিত বিবৃতিটিতে মির্জা ফখরুল আবরার হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানায়।