ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার বলেন মানুষকে মেরে ফেলার কারও কোন আধিকার নেই।
সচিবালয়ে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এই মন্তব্য করে বলেন আইন তার নিজস্ব গতিতে চলবে।
তিনি বলেন যারাই অপরাধী হিসেবে সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।