শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

বন্ধ করে দেওয়া ডায়াগনস্টিক সেন্টার চলছে

  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৫৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর বাজার এলাকায় অনুমোদন বিহীন যমুনা ডায়াগস্টিক সেন্টার এন্ড হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়ার পরেও চিকিৎসা সেবা চলছেই। এ অবৈধ চিকিৎসা সেবায় সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, উক্ত হাসপাতালের কোনো অনুমোদন নেই, নেই ডাক্তার কিংবা প্রশিক্ষিত নার্স। এমনকি প্যাথলজিক্যাল পরীক্ষার রিপোর্টও দেয়া হয় চিকিৎসকের স্বাক্ষর নকল করে। এছাড়াও ওই হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অদক্ষ অপারেটর দিয়ে এক্স-রে মেশিন, ইসিজি, আল্ট্রাস্নোগ্রাফী ইত্যাদি চালানো হচ্ছে। আর এসব অনুমোদনবিহীন হাসপাতাল প্রায়ই ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার মান নিয়ে সাধারন মানুষের মনে অভিযোগ উঠছে হরহামেশায়। সংশ্লিষ্ট বিভাগের নজরদারির অভাবকে দুষছেন ভুক্তভোগীরা। দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার নামে এমন প্রতারণার বাণিজ্য চলছে। এখানে শুধু প্রতারণাই নয় চলে রোগীদের জীবন নিয়ে খেলাও। স্বাস্থ্য অধিদফতর থেকে অনুমোদন নিয়ে হাসপাতালের কার্যক্রম পরিচালনার বিধান থাকলেও তা তোয়াক্কা করছেনা হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় অনেকেই বলছেন, অনুমোদনবিহীন ওই হাসপাতালে কতিপয় চিকিৎসক চিকিৎসা দিতে যাওয়া ঠিক নয়। অবৈধ কিংবা মানহীন ক্লিনিকগুলোকে ‍শুধুমাত্র জরিমানা করে ছেড়ে দেয়া হয়। এমন অবৈধ হাসপাতাল ও ডায়গস্টিক সেন্টারগুলো জরুরী ভিত্তিতে বন্ধ করে দেয়া আশু প্রয়োজন। এ বিষয়ে ওই হাসপাতাল প্রতিষ্ঠানের পার্টনার স্থানীয় ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর বলেন, সরকারি অনুমোদন না থাকাই ওই হাসপাতাল প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা: মো: জাহেদুল ইসলাম বলেন, অনুমোদন বিহীন যমুনা ডায়াগস্টিক সেন্টার এন্ড হাসপাতালের কার্যক্রম কয়েকদিন আগেই বন্ধ করে দেয়া হয়েছে। এরপরেও ওই চিকিৎসা সেবা দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com