বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

ঐক্যফ্রন্টের শোক র‍্যালী পণ্ড, ২২ অক্টোবর নাগরিক সমাবেশ

  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৫৩৩ দেখা হয়েছে

বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে  বিএনপি নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্টের রাজধানীতে রবিবারের   নাগরিক শোক র‍্যালী পুলিশের  বাঁধায়  পণ্ড হয়ে যায়।

বিকেল সোয়া ৫ টায় জাতীয় প্রেসক্লাব থেকে শোক র‍্যালীটি বের হয়ে সামান্য পথ আতিক্রম করতে না করতেই  কদম ফোয়ারার সামনে আসলে পুলিশের সদস্যরা ব্যারিকেড দিয়ে আটকে দেয়।এসময় ঐক্যফ্রন্টের নেতারা বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না, আবরারের রক্ত বৃথা যেতে পারে নাসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

এরআগে প্রেসক্লাবে ঐক্যফ্রন্টের উদ্যোগে জমায়েত ও নাগরিক শোক র‍্যালী  পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শোক র‍্যালীটি  বের হয়।  র‍্যালীটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

র‍্যালীতে বাঁধা দেওয়ার পর জেএসডির সভাপতি আসম আবদুর রব  ঘোষণা দেন এই বাঁধার প্রতিবাদে  ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ হবে। সমাবেশে কোন বাধা মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় ঐক্যফ্রন্ট নেতা আসম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, অ্যাডভোকেট সুব্রুত চৌধুরী, নূরুল আমিন বেপারী, তানিয়া রব, আবদুল মালেক রতন প্রমূখ বক্তব্যে রাখেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com