বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

মা ও শিশু কন্যাকে গলা কেটে হত্যার ঘটনায় ১ জন আটক

  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৬৬৪ দেখা হয়েছে

বাংলা  হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ঘরে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা মা ও তার চার বছরের শিশু কন্যাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দী এলাকায় অভিযান চালিয়ে রাইজদ্দিন (৩৬) কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া নগদ ৭ লক্ষ ৯৮ হাজার টাকা ও হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানিয়েছেন।

 গত শনিবার রাত ১২টার দিকে টাঙ্গাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাল্লুককান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা আল আমিনের স্ত্রী সাত মাসের অন্তঃসত্তা লাকী বেগম (২২) এবং তাদের মেয়ে আলিফা (৪)। নিহত গৃহবধূর বাড়ী  সদর উপজেলার হুগড়া ইউনিয়নের রামনগর গ্রামে। ওই দিনই নিহত লাকির বাবা হাসমত আলী বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com