বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ তিন পার্বত্য জেলার আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা বুধবার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভায় সভাপতিত্ব করেন। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেসিং, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম, পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোঃ জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক,সহ তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, তিন পার্বত্য জেলা প্রশাসক, পুলিশ ও বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অনুষ্ঠিত রুদ্ধদার বৈঠকে পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে, বলে জানা গেছে। রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
এর আগে খাগড়াছড়ি থেকে বিকেলে রাঙ্গামাটি এসে পৌঁছালে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্বাগত জানান।