মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

ইলিশ ধরায় ১৭ জেলেকে আটক, কারাদণ্ড, অর্থদন্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৭২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ মাছ শিকারের অপরাধে ১৭ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১০ জনকে এক বছরে কারাদণ্ড এবং সাত জনকে আড়াই লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন দুপুরে এই দন্ডাদেশ দেন। এক বছরে করে কারাদন্ড প্রাপ্তরা হলেন– আবুল কাশেম (৪৫), মোফাজ্জল মন্ডল (৩২), টোকন সর্দার (২৫), আকরাম হোসেন (২৫), রহম আলী সর্দার (৫৮), আলতাফ আলী (৫৮), আলম শিকদার (৪০), সিদ্দিক (৩৭), শহীদ শেখ (৩৫) ও নুরুজ্জামান (৩৫)।

শিবালয় উপজেলা সহকারী কমিশরার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন  বলেন, সরকারি নির্দেশ অমান্য করে জেলেরা মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ মাছ শিকারে নামেন। এদের ধরতে নদীতে অভিযান পরিচলনা করা হয়। এসময় আটককৃত জেলেদের ১০ জনের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকী ৭ জনকে ২৫০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

একই সাথে ৫০হাজার মিটার কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত ৮০ কেজি ইলিশ মাছ স্থানীয় দুইটি এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়াও ১০ টি ইলিশ ধরার নৌকা ডুবিয়ে দেয়া হয়েছে এবং মাছ কেনায় সহযোগিতার দায়ে ৩ টি ট্রলারও ডুবিয়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com