বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুরে এই দন্ডাদেশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার হার্টপয়েন্ট এলাকায় যমুনা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেশীয় পদ্ধতিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আঃ হাকিম নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।