শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

দুই ছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পেল, কনের বাবাদের জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৭০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে একরাতে  দুই স্কুল ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর আমতলা মহল্লায় সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। তখন কনের বাড়ীতে কনে ওই মহল্লার শাহীন আহমেদের মেয়ে  ৫ম শ্রেণির ছাত্রী শারমিন খাতুনের (১৩) সাথে একই এলাকার চরমালশাপাড়া মহল্লার ছাকাওয়াত হোসেনের ছেলে রবিউল ইসলামের (২৫) বিয়ের আয়োজন চলছিল। ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের বাবা শাহীন আহমেদ ও বর রবিউলকে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে সিরাজগঞ্জ সদর উপজেলার ভেওয়ামাড়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। তখন কনের বাড়ীতে কনে ওই গ্রামের রঞ্জু সরকারের মেয়ে ও ৮ম শ্রেণির ছাত্রী মীম সুলতানর (১৩) সাথে কামারখন্দ উপজেলা পাইকশা গ্রামের সাবান আলীর ছেলে মেরাজুল ইসলামের (২৫) বিয়ের আয়োজন চলছিল। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের বাবা রঞ্জু সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com