শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুককে অব্যাহতি, যুবলীগে বয়সসীমা ৫৫ বছর

  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৭৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ অনেক জল্পনা কল্পনার পর অবশেষে আওয়ামী যুবলীগের বিতর্কিত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে রবিবার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যুবলীগের সিনিয়র নেতাদের আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সন্ধ্যায় সংগঠনটির আসন্ন জাতীয় কংগ্রেস নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গণভবনে এই বেঠকটি অনুষ্ঠিত হয় যা প্রায় বিকাল ৫ টা থেকে শুরু হয়ে রাত ৯ টার দিকে শেষ হয়।

বেঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান যে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার চয়ন ইসলাম কে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি করা হয়েছে । এই কমিটি ২৩ নভেম্বর যুবলীগের জাতীয় কংগ্রেস সম্পন্ন করবে।

তিনি বলেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যুবলীগে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৫৫ বছর।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন,যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুককে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন নেত্রী (শেখ হাসিনা) নির্দেশ  দিয়েছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের সবাইকে অব্যাহতি দিতে।     

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com