বাংলা হেডলাইনসঃ ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার মালার রায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বস্তি প্রকাশ করেছে।অন্যদিকে বিরোধী দল বিএনপির অভিযোগ সরকার পুলিশকে ছাড় দিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার ফেনীর মহিলা ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নুসরাত জাহান হত্যার মামলায় ১৬ জন আসামিকেই ফাঁসির আদেশ দিয়েছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে সাংবাদিকদের নুসরাত হত্যার মামলার সাজার ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন যে ১৬ জনের ফাঁসি হয়েছে এবং দ্রুততার সঙ্গে বিচারকার্য সম্পাদন হয়েছে। এই জন্য সরকারেরে পক্ষ থেকেও আমরা স্বস্তি প্রকাশ করছি। আমার মনে হয় তার (নুসরাতের) পরিবারও সন্তুষ্ট হবে।
একই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন যেহেতু এই সরকার পুলিশের উপর নির্ভরশীল তাই তাদেরকে (পুলিশ) এসব কাজ থেকে ছাড় দিয়ে যাচ্ছে।
সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন যৌন হয়রানির শিকার নুসরাতের বক্তব্য তার অনুমতি ছাড়া ওসি’র ফোনে রেকর্ড করে এবং সোশাল মিডিয়াতে প্রচার করে। ওসির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করা হয়।