শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

খালেদার বিদেশ যাওয়ার ব্যাপারে দল কোন কথা বলেনিঃ ফখরুল

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৭৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে তাঁর পরিবার ও দলের বক্তব্যে অমিল রয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বলেন ‘আমাদের দলের পক্ষ থেকে তো আমরা (খালেদা জিয়ার) বিদেশে যাওয়ার ব্যাপারে কোন কথা বলিনি। আমরা যেটার উপর জোর দিচ্ছি সেটা হচ্ছে তাঁর (খালেদা) জামিন পাওয়াটা।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সাথে কথা বলার সময় মির্জা ফখরুল বলেন  সিদ্ধান্ত নেবেন উনি (খালেদা জিয়া) এখানে চিকিৎসা করবেন না বাইরে করবেন না কোথায় করবেন। জামিনতো তাঁর প্রাপ্য।

খালেদা জিয়ার পরিবারের বিদেশ তাঁকে বিদেশ পাঠাতে চান এই বিষয়ে ফখরুল বলেন  এটা তাঁর পরিবারের বক্তব্য, পরিবারের বক্তব্যে স্বাভাবিকভাবে থাকবেই।

বিএনপির মহাসচিব বলেন চিকিৎসা না পেয়ে তিনি (খালেদা) ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যান এইটাই সরকারের কাম্য।

ফখরুল বলেন দুঃখজনক ব্যাপার যে এরা (ক্ষমতাসীন আওয়ামী লীগ) নিজেরা সব লজ্জা শরম পর্যন্ত হারিয়ে ফেলেছে। তারা কথা বলে কি ভাবে ? তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি তাওতো ধরা পড়ে যাচ্ছে।

গতকাল শুক্রবার খালেদা জিয়ার পরিবারের সদস্যরা  খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে দেখতে যান।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের খালেদা জিয়ার বোন, সেলিমা ইসলাম বলেন খালেদা জিয়ার শরীর খুবই খারাপ, বসতে পারে না, নিজে হাতে তুলে খেতে পারে না।

তিনি  দাবি করেন যে চিকিৎসার জন্য (খালেদা জিয়া) বিদেশে যেতে চান । উন্নত চিকিৎসার জন্য এখন আমরা উনাকে (খালেদা) বিদেশ পাঠাতে চাই।উনারা (সরকার) যদি জামিন দেন তাহলে যেতে পারবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com