বাংলা হেডলাইনসঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার বিরধিদল বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা ভূতের মুখে রাম নাম।
কাদের দলের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময়ে এই মন্তব্য করে বলেন যে নেত্রী (আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা) নিজের ঘরেরটা শেষ করে পরকে ধরবেন।
তিনি হুঁশিয়ারি কণ্ঠে বলেন চিহ্নিত টেণ্ডারবাজরা, ভূমিদস্যুরা, মাদক ব্যবসায়ীরা সাবধান হয়ে যান। কে কোথায় বসে কোন অপকর্ম করেছেন সব খোঁজ খবর নেওয়া হচ্ছে।