বাংলা হেডলাইনসঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগের বিভিন্ন ব্যক্তিদের গ্রেফতারের মধ্য দিয়ে আজকে প্রমাণিত হয়েছে এই সরকার একটা দুর্নীতিবাজ সরকার।
রবিবার জাতীয়তাবাদী যুব দলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফখরুল যুবদলের নেতা কর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজধানীর শেরে-ই-বাংলা নগরে মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠের পর মাজার প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই মন্তব্য করেন।
তিনি বলেন বর্তমান সরকার একটা অবৈধ সরকার এবং তারা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সমস্ত অবৈধ কার্যক্রম করছে। সেই জন্যেই আজকে এই সংকটের সৃষ্টি হয়েছে। উত্তরণের একমাত্র পথ নতুন নিরপেক্ষ সরকার নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে একটা নতুন নির্বাচন।