টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে জামাই-শাশুড়ির সাথে জোরর্পূবক বিয়ে দেয়ার ঘটনায় হাদিরা ইউপি চেয়ারম্যান কাদের তালুকদারসহ ১১জনকে আসামি করে আদালতে মামলা দায়রে করা হয়েছে। পরে গোপালপুর আমলি আদালতরে বিচারক শামছুল হক মামলাটি আমলে নিয়ে গোপালপুর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে রবিবার গোপালপুর আমলি আদালতে শাশুড়ি মাজদো বেগম বাদী হয়ে হাদিরা ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও কাজীসহ ১১জনরে নামে মাম দায়ের করেন।
মামলার বিবরণে জানা গেছে গোপালপুর উপজলোর হাদিরা ইউনিয়নের কড়িআটা গ্রামের নুরুল ইসলামের স্ত্রী ও শাশুড়ি মাজদো বগেম ও তার মেয়ের জামাতাকে মারধর করে জোরপূর্বক স্বামীর সাথে খোলা তালাক দিয়ে মেয়ের জামাতার সাথে কাজী ডেকে বিয়ে দেওয়া হয়। এতে হাদিরা ইউপি চেয়ারম্যান কাদের তালুদকার ও ইউপি সদস্য নজরুল ইসলাম সইে সালিশি বৈঠকে বিচার করে শাশুড়ির সাথে জামাতার বিয়ে দেওয়ার নির্দেশ দেন ।
বাদীর আইনজীবী হাববিুর রহমান জানান, রবিবার আদালতে বাদী মাজেদা বেগম হাজির হয়ে ইউপি চেয়ারম্যানসহ ১১জনরে বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে গোপালপুর থানাকে তদন্তর্পুবক প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন ।