শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

খালেদার স্বাস্থ্য স্থিতিশীলঃ বিএসএমএমইউ পরিচালক

  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৭৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালের পরিচালক সোমবার বলেন যে বিএসএমএমইউতে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল।

আজ দুপুরে বিএসএমএমইউের পরিচালক একে মাহবুবুল হক বলেন যে প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রেক্ষিতে প্রতীয়মান হচ্ছে যে বিষয়টি পরিষ্কার করা দরকার। বিএসএমএমইউের অধ্যাপকগণ তাদের স্বাভাবিক রাউন্ডে গিয়ে সবসময় বেগম খালেদা জিয়াকে দেখার সুযোগ পান না। উনার কাছ থেকে পূর্বে অনুমতি নিতে হয়। বেশীর ভাগ সময় দুপর ১.৩০ বা তার পরে উনি সময় দিয়ে থাকেন।কিন্তু বাস্তবে নির্ধারিত সময়ে উনার দেখা পাওয়া যায় না।

মাহবুবুল হক দাবি করেন যে উনার (খালেদা) এই হাসপাতালে এপ্রিলে ভর্তি হওয়ার শুরু থেকে প্রায় গত সাত মাসে উনার স্বাস্থ্যের অবস্থা কোন কোন ক্ষেত্রে বেশ উন্নত হয়েছে,  কোন কোন ক্ষেত্রে স্থিতিশীল রয়েছে কিন্তু উনার অবস্থা কোন ভাবেই অবনতি হয়নি।

এদিকে গত শুক্রবার খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম খালেদা জিয়াকে বিএসএমএমইউতে দেখা করার পর সাংবাদিকদের জানান যে খালেদার স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ উনি বসতে পারেন না, নিজে হাত  দিয়ে  তুলে খেতে পারেন না।

সেলিমা ইসলাম অভিযোগ করেন যে, কোন চিকিৎসা খালেদা পচ্ছেন না এবং কয়েক দিন যাবত ডাক্তার উনাকে দেখতে আসে না।

তিনি বলেন যে আমরা তাঁকে (খালেদা) চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাই যদি উনারা (সরকার) তাঁকে জামিন দেন।      

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com