শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

দুর্নীতির তালিকায় সংবাদপত্রের সম্পাদকের নাম আছেঃ প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৭১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেন কোন এক সংবাদপত্রের সম্পাদকের নাম দুর্নীতির তালিকায় রয়েছে।    

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬-২৭ অক্টোবর আজারবাইজানের বাকুতে  ১৮তম ন্যাম সম্মেলনে যোগদান শেষে রাজধানীতে বিকাল ৪ টায় তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক  সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই কথা প্রকাশ করেন।

দুর্নীতির সাথে সম্পৃক্ত এমন ১০০ জনের নামের তালিকা আপনি দুদকের কাছে দিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য, এরকম আর কত তালিকা আপনার হাতে, সাংবাদিকের এই প্রশ্নে জবাবে, প্রধানমন্ত্রী বলেন কত জনের তালিকা আছে এটা কেন আমি এখন বলবো ?

তিনি বলেন তবে এটুকু বলতে পারি কোন এক পত্রিকার সম্পাদক কোন এক ব্যাংকের চেয়ারম্যানকে ফোন করে বলেছে কিছু একটা টাকা চায়, তা যদি না দেওয়া হয় তাঁর বিরুদ্ধে এমন লেখা লিখবে যে তাঁর জীবনটাই নষ্ট করে দেবে।

শেখ হাসিনা প্রশ্নকারীকে বলেন সে নামটা নিশ্চয়ই এখন শুনতে চাবেন না। সেটা বের হউক তারপর জানবেন।ব্যাংকের এমডিকে ফোন করে জানিয়ে দিয়েছে চেয়ারম্যানকে বলতে কত টাকা দিতে হবে, না দিলে তাঁর বিরুদ্ধে লেগে যাবে। নাম টাম সবই আছে, রেকর্ড আছে।

একজন সাংবাদিক বলেন বিরোধীদল বিএনপি বলছে সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযান মূলত আই ওয়াশ ও মূল অপরাধীদের আড়াল করা হচ্ছে এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, যারা আসল দুর্নীতিবাজ খালেদা জিয়া ও তাঁর ছেলেতো আগেই শাস্তি পেয়ে গেছে। তাদের আরও কিছু খুচরা নেতা আছে দুর্নীতি, অগ্নিসন্ত্রাস, মানুষ খুন সহ বহু অপরাধে তারা অপরাধী  পর্যায়ক্রমে সবগুলই (অপরাধী) শাস্তি পাবে। সাজা তাদেরও পেতে হবে। তাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু পাবে তারা, এতে কোন সন্দেহ নেই।

তিনি বলেন আই ওয়াশ করতে যাব কেন? যারা অপরাধের সাথে জড়িত সে যেই হউক না কেন তাকে ধরছি। ওসব আই ওয়াশের ব্যবসাটা বিএনপি ভাল বোঝে। একটু অপেক্ষা করেন আই ওয়াশ কি না দেখা যাবে।

প্রধানমন্ত্রী বলেন দুর্নীতি বিরোধী অভিযান কোন ক্রাইটোরিয়া তৈরী করে হচ্ছে না ।যখন যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com