শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ।। ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৭৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা  করা হয়েছে  এবং ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।   

কুয়েট এর রেজিষ্ট্রার জি এম শহিদুল আলম অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার বিকাল ৫টার মধ্যে ছাত্রদের  এবং রোববার সকাল দশটার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির দুটি হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জের হিসাবে শুক্রবার রাত ১২টায় কুয়েটের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

কুয়েট এর রেজিষ্ট্রার বলেন যে ফুটবল খেলাকে কেন্দ্র করে অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে ৫/৬ আহত হয়েছে । পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হলে এই বন্ধ ঘোষণা করা হয় ।

খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতেই  কুয়েট ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com