শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

খুলনায় ডেঙ্গুূতে এক নারীর মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৭৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সন্ধ্যা রানী(৫৫) নামে  এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কেএমসি হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বস জানান সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে বিমল সাহার স্ত্রী সন্ধ্যা রানী  ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। এ পর্যন্ত খুলনায় ডেঙ্গু  আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ গত ২৫ অক্টোবর খুলনা সিটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম শেখ নামে দিঘলিয়ার ব্রম্মাগতি ইউনিয়নের এক বাসিন্দার মৃত্যু হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com