বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

জমি সংক্রান্ত বিরোধে ৬০ বছরের মহিলা খুন

  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৮২৬ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি;  মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর রৌহা গ্রামে মসজিদে জমি দেওয়া নিয়ে বিরোধের জের ধরে জোসনা বেগম (৬০) নামে একজন  খুন হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রোববার রাতে এই ঘটনা ঘটে। নিহত জোসনা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। জোসনা বেগম ওই এলাকার মৃত আব্দুল লতিফের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, উপজেলার উত্তর রৌহা গ্রামে একটি মসজিদের কাছাকাছি আরেকটি নতুন মসজিদ নির্মাণের জন্য জোসনা বেগমের দেবর-ভাসুরেরা জমি দান করেছে। সেখানে জমি দেওয়ার জন্য জোসনা বেগমের পরিবারকেও চাপ দেওয়া হয়। এ বিষয়টি নিয়ে সন্ধ্যার পর উভয়ের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে গুরুতরভাবে আহত হয় জোসনা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com