শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

সাদেক হোসেন খোকা আর নেই।। চূড়ান্ত হয়নি কবে তাঁর মরদেহ আসবে ঢাকায়

  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৭৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ বিএনপির ভাইস চেয়ারম্যান , সাবেক মন্ত্রী, ঢাকা সিটি কর্পোরেশনের  সাবেক  মেয়র সাদেক হোসেন খোকা চিকিৎসাধীন অবস্থায় সোমবার নিউইয়র্কে মারা যান।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং  সদস্য শামসুদ্দিন দিদার বাংলা হেডলাইনসকে জানান যে আজ (সোমবার) বাংলাদেশ সময় দুপর সোয়া ২ টায় সাদেক হোসেন খোকা মারা যান।

বীর মুক্তিযোদ্ধা খোকা দুরাগ্য ক্যান্সারের সাথে যুদ্ধ করে নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  ২০১৪ সালের ১৪ মে সাদেক হোসেন খোকা চিকিতসার জন্য যুক্তরাষ্ট্র যান। 

বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন বাংলা হেডলাইনসকে  রাত সাড়ে ১১ টায়   বলেন যে দলীয়ভাবে এখনও তাদের কিছু জানানো হয়নি সাদেক হোসেন খোকা ভাইয়ের মরদেহ কবে ঢাকায় আনা হবে এবং কবে, কখন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর (খোকা) জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

সাদেক হোসেন খোকার জন্ম ১৯৫২ সালের ১২ মে মুন্সিগঞ্জে সৈয়দপুরে। বাবা-মায়ের সাথে শিশুকাল থেকেই বসবাস পুরানো ঢাকার গোপীবাগে। বাবা এম এ করীম প্রকৌশলী ছিলেন। শিশুকাল থেকেই বন্ধু-বান্ধব নিয়ে সাদেক হোসেন খোকার জীবন। একাত্তরের স্বাধীনতার উত্তাল সংগ্রামের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে মা-বাবাকে না জানিয়ে তিনি মুক্তিযুদ্ধে যান বন্ধু-বান্ধবদের নিয়ে।

সাদেক হোসেন খোকারেখে গেছেন স্ত্রী ইসমত হোসেন, একমাত্র মেয়ে সারিকা সাদেক এবং দুই ছেলে ইসরাক হোসেন ও ইসফাক হোসেনকে।

জানা গেছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনো বিজ্ঞানে সর্বোচ্চ ডিগ্র্রি লাভ করেন। ছাত্র জীবনে রাজনীতির শুরুটা বাম রাজনীতি দিয়ে। ইউনাইটেড পিপলস লীগ(ইউপিপি-কাজী জাফর) এবং পরে ন্যাপ ভাসানীর সাথে সম্পৃক্ত ছিলেন তিনি।  ১৯৮৪ সালে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন সাদেক হোসেন খোকা

তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব পেয়ে দলের ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বে ছিলেন জীবনের শেষ সময় পর্যন্ত। প্রথম গোপীবাপ-কোতয়ালীর ওয়ার্ড কমিশনার নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি জনপ্রতিনিধি হন। এই ধারাবাহিকতায় তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

বিএনপির ঢাকা মহানগরের সভাপতির পাশাপাশি সাদেক হোসেন খোকা দলের নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন তিনি।

খালেদা জিয়ার দুই সরকারের মন্ত্রী ছিলেন সাদেক হোসেন খোকা। জাতীয় সংসদের সদস্য হয়েই ১৯৯১ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ২০০১ সালে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com