বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গ্যাস সংকট ।। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা

মানিকগঞ্জে ফুটবল টুর্নামেন্টে সিটি ক্লাব চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৮৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে বেলায়েত হোসেন খান-ডিএফএ কাপ ফুটবল টুর্নামেন্টে  চ্যাম্পিযন হয়েছে সিটি ক্লাব। রোববার বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের  চুড়ান্ত খেলায় তারা ঐতিহ্যবাহী দাশড়া পল্লী মঙ্গল সমিতিকে ২-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের মাসুম ও রবিন গোল দুটি করেন। মাসুম টুর্নামেন্টে  এবং রবিন চুড়ান্ত খেলায় সেরা খেলোয়ার বিবেচিত হয়।  

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন জেলা্ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল হোসেন, টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক তোবারক হোসেন খান রিয়াদ, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শামীম হোসেন, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক গাজী খায়রুল হুদা ফারুক, জাগীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিএম আব্দুল খালেক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য খোরশেদ আলম চৌধুরী লাভলু, একেএম হামিদুর রশিদ ফিরোজ, বাসুদেব সাহা, প্রবীর শিকদার রিপন, একেএম আব্বাস আকন মিল্টন, আনিসুর রহমান হিমু, সেলিম পারভেজ ও রোমেজা আক্তার মাহিনসহ উভয় দলের কর্মকর্তাবৃন্দ।  

জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এই টুর্ণামেন্টে অংশ নেয় জেলার শীর্ষস্থানীয় ৬টি ফুটবল দল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com