শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনো ফিরবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফিরতে দেওয়া হবে না এবং রাজনৈতিক দল হিসেবে শিগগিরই তাদের বিচার হবে।

শনিবার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য ইতোমধ্যেই আইনি বিধান সংশোধন করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছি এবং তদন্ত শুরু হয়েছে, দলটিকে বিচারের আওতায় আনা হবে।’

সাংবিধানিক ও আইনি সংশোধনীর কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ, সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কাঠামো এখন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মামলা করার আইনি ভিত্তি এনে দিয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে। এটি রাজনৈতিকভাবে পরাজিত ও বিলীন হয়ে গেছে। এটি আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ব্যবহার না করার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, যারা আন্দোলনের ‘চেতনা বিক্রি করে’ রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করবে, ইতিহাস তাদের বিচার করবে।

তিনি জুলাই অভ্যুত্থানের ঐতিহ্য সংরক্ষণ এবং সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com