শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন। ইতিমধ্যে জাতীয় সংসদ সচিবালয় তাঁর আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফেরদৌসী আহমেদ আমার কার্যালয়ে এসে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী, পদত্যাগের সঙ্গে সঙ্গে তার আসনটি শূন্য হয়ে গেছে।

বৃহস্পতিবার থেকেই পদত্যাগ কার্যকর হয়েছে জানিয়ে তিনি বলেন, পদত্যাগের বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে এবং নির্বাচন কমিশনকে জানানো হবে।

স্পিকার বলেন, সংসদের বিধি অনুযায়ী, পদত্যাগপত্র জমা দেওয়ার সময় কোনো কারণ উল্লেখ করার নিয়ম নেই।

দুপুর দেড়টার দিকে ফেরদৌসী আহমেদ মিষ্টি স্পিকারের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং কয়েক মিনিট সেখানে থাকার পর বেরিয়ে আসেন।

স্পিকারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্পিকার আমাকে ডেকেছিলেন, আমি তার সঙ্গে দেখা করেছি।

তবে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি ফেরদৌসী আহমেদ।

এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন।

ঢাকার মিরপুরে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ২৪ সেপ্টেম্বরের হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা ভেঙে ফেলার ঘটনায় মিষ্টির সম্পৃক্ততার অভিযোগের মধ্যে এ ঘটনা ঘটল।

মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও ভাঙচুর হয়। এতে ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে মিষ্টি এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন রয়েছে। সংবিধান অনুযায়ী, সরাসরি নির্বাচিত সংসদ সদস্যের সংখ্যার অনুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংরক্ষিত আসন বণ্টন করা হয়।

বর্তমান সংসদে বিএনপি থেকে সংরক্ষিত আসনে মোট ৩৬ জন নারী নির্বাচিত হয়েছেন। এছাড়া জামায়াত থেকে ৯ জন, জাতীয় নাগরিক পার্টি থেকে দুজন এবং বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা থেকে একজন করে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন। বাকি একজন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের গেজেট ৩০ এপ্রিল প্রকাশিত হয় এবং তারা ৩ মে শপথ নেন। সেই হিসাবে শপথ নেওয়ার প্রায় পাঁচ মাসের মধ্যেই সংসদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি।

ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০। সংবিধান অনুসারে, জাতীয় সংসদে দলগুলোর সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। বিএনপির মনোনয়নে এবার ৩৬ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছেন। গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী সংসদ সদস্যদের গেজেট হয়। আর ৩ মে তাঁরা শপথ নেন। এ হিসাবে পাঁচ মাসের মধ্যে সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com